বেলকুচিতে ৯৬ মন্দিরে এমপি আলীমের অর্থ ও বস্ত্র বিতরণ
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরের ৯৬টি মন্দিরে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। রবিবারে আয়োজিত এক অনুষ্ঠানে মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
আমিরুল ইসলাম খান আলীম ফাউন্ডেশনের উদ্যোগে বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে এই সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের এই মানবিক পদক্ষেপে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ আরও বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯৬টি পূজা মণ্ডপের প্রতিটির জন্য ১০ হাজার টাকা নগদ অর্থ এবং ১০টি করে নতুন শাড়ি বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। সাথে ছিলেন তার সহধর্মিণী মোছাঃ শাহনাজ প্রধান।
অনুষ্ঠানে বেলকুচি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান এবং স্থানীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মন্ডল, আব্দুল মান্নান ও বনি আমিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা অসাম্প্রদায়িক চেতনা বজায় রেখে শান্তি ও সৌহার্দ্যের সাথে উৎসব উদযাপনের আহ্বান জানান।
২০৫ বার পড়া হয়েছে