সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ডেঙ্গুতে প্রাণ হারালেন তরুণ কলেজ শিক্ষক

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোসাদ্দেক হাসান (২৬) নামের এক তরুণ কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। চলতি বছর জেলাটিতে হাসপাতালে ভর্তি অবস্থায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

নিহত মোসাদ্দেক হাসান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রভাষক ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মোশাররফ মিয়ার ছেলে। পরিবার জানায়, প্রায় ৯ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই শিক্ষক মাসখানেক আগে প্রথমবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুস্থ হন। তবে তিন দিন আগে ফের জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসা চলাকালীন শুক্রবার দুপুরে হঠাৎ খিঁচুনি শুরু হলে বিকেলে তাঁর মৃত্যু হয়।

নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির জানান, চলতি বছর জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়ে মোট ২ হাজার ৯৬ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে, গত ১২ অক্টোবর একই জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারতীলুল কোরআন একাডেমির পরিচালক হাফেজ শামসুল ইসলামও নিজ বাড়িতে মারা যান।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০