শিবগঞ্জে মাদকবিরোধী কর্মসূচি ও আলোচনা সভা
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১২ নম্বর পাঁকা ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের সক্রিয় ভূমিকা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাজ আলী (মোটু মণ্ডল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম বেনু, সালাম রহমান ও মনসুর রহমান মাস্টার।
এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন হারুন ইসলাম, শাহাবির ইসলাম, জাহিদুল ইসলাম ও এমরান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
১২৩ বার পড়া হয়েছে