সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা মহানগরীর কাপ্তান বাজার এলাকার যুবদল নেতা কাউছারকে কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকার যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার স্থানীয় নেতা কবিরের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় দুর্বৃত্তরা কাউছারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং ঘটনাস্থলসংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় লোকজনের ধারণা, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এনএসআইয়ের মো. সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, যুবদল নেতা কাউছার মারা গেছেন কি না, তা এ মুহূর্তে তাঁর জানা নেই। তবে এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে।

হত্যাকাণ্ডে কারা জড়িত, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০