সর্বশেষ

সারাদেশ

লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মুন্সীগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এর অংশ হিসেবে লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) রাজীব সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকার একটি পাকা রাস্তার ওপর তল্লাশি চৌকি বসানো হয়।

অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন টংগীবাড়ী থানার আউটশাহী এলাকার জাকির শেখ এবং নেত্রাপট্টি এলাকার সিরাজ সরদার। তারা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবাসহ আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০