সর্বশেষ

সারাদেশ

নির্বাচনের ছয় মাসে এক দফা আন্দোলনের ঘোষণা হাস্যকর: মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনের মাত্র ছয় মাসের মাথায় এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা বলা হাস্যকর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি অভিযোগ করেন, বিগত নির্বাচনে মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে ১১ দলীয় জোট বিরোধী দলের আসনে বসেছে। তবে বিরোধী দল হিসেবে জোটটি যথাযথ দায়িত্ব পালন করছে না।

নির্বাচনের মাত্র ছয় মাসের মাথায় এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা বলা হাস্যকর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৬৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিগত নির্বাচনে মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে ১১ দলীয় জোট বিরোধী দলের আসনে বসেছে। কিন্তু বিরোধী দল হিসেবে তারা যথাযথ দায়িত্ব পালন করছে না।

তিনি নির্বাচনের মাত্র ছয় মাসের মাথায় এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা বলাকে হাস্যকর বলে উল্লেখ করেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০