সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৪:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক শিক্ষক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকের সময় তাঁদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার বাসিন্দা মো. আল আমিন ও তাঁর স্ত্রী মোসা. সিমা খাতুন। আল আমিন রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং সিমা খাতুন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হারপুর গ্রামের কোর্ট ঢালুমোড় এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় তাঁদের কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০টি নীল রঙের প্যাকেটে মোড়ানো ২০০ গ্রাম ওজনের ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা, পালসার ১৫০ সিসি মোটরসাইকেল এবং রেডমি অ্যান্ড্রয়েড ফোনের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃত শিক্ষক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০