সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত: পরিবেশবান্ধব ও টেকসই পণ্যের তাগিদ

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব মান দিবস। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা দেশের সার্বিক উন্নয়নে মানসম্মত পণ্য উৎপাদন ও টেকসই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করতে বিএসটিআই-এর নির্ধারিত মানদণ্ড মেনে টেকসই ও পরিবেশবান্ধব পণ্য তৈরি করা জরুরি। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মানসম্মত পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। এজন্য ব্যবসায়ী ও ভোক্তা উভয়ের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, মানহীন পণ্য বর্জনের মানসিকতা তৈরি হলে ব্যবসায়ীরা মানসম্মত পণ্য উৎপাদনে উৎসাহিত হবেন। নিরাপদ খাদ্য ও বিশুদ্ধতা বজায় রাখা কেবল সরকারের একক দায়িত্ব নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি অর্জন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং দ্য ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মনসুর আলম (চন্দন)। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা আয়োজনে অংশ নেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০