সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ শামীম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করেছে ডিবি।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি চৌকস দল হরিশপুর গ্রামের নরেন্দ্রপুর থেকে হাকিমপুরগামী পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন শামীম হোসেনকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাঁর কাছ থেকে ১৫০ গ্রাম হালকা বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়।

অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি একটি ১০০ সিসি মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল সেট আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। ধৃত শামীম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন বলে ডিবি পুলিশের দাবি।

গ্রেপ্তার ব্যক্তি সুন্দরপুর ইউনিয়নের নবাব জায়গীর এলাকার জালাল উদ্দীনের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে জেলাকে মাদকমুক্ত করতে সাধারণ জনগণকে গোপন তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০