সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম সদর উপজেলায় পুনর্বাসন কেন্দ্রে পাঠানোকে কেন্দ্র করে মাদকাসক্ত ছেলের মর্মান্তিক ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন পারুল বেগম নামের এক মা। এ ঘটনায় গুরুতর আহত বাবা সরদার আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শোভন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে সুস্থ করে তুলতে পরিবারের পক্ষ থেকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। সেখানে দুই বছর চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তবে বাড়িতে ফেরার পরও তার আচরণের কোনো পরিবর্তন হয়নি এবং সে আবারও মাদকে আসক্ত হয়ে পড়ে।

পরিবারের সদস্যরা পুনরায় তাকে রিহ্যাব সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী উদ্ধারকারী দল বাড়িতে পৌঁছালে বিষয়টি টের পেয়ে যায় শোভন। এতে ক্ষিপ্ত হয়ে সে ঘরের ভেতর ধারালো ছুরি দিয়ে নিজের মায়ের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই মায়ের মর্মান্তিক মৃত্যু হয়।

মায়ের চিৎকার শুনে পিতা সন্তানকে থামাতে এগিয়ে এলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় পিতাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কুড়িগ্রাম সদর থানার কর্মকর্তা জানান, ঘাতক সন্তানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে এবং দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০