সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে ২৩৫ পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৩৫টি পূজামণ্ডপে জিআর চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার সব পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৩৫টি পূজামণ্ডপে জিআর চাল এবং উপজেলার সব পূজামণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এসব অনুদান তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে জিআর চাল বিতরণ এবং ঢাকা জেলা পরিষদের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন।

এ সময় সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, ‘আমাদের সরকার সব সময় আপনাদের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। আগের সরকারের আমলে পূজামণ্ডপের জন্য ৫০০ কেজি করে জিআর চাল বরাদ্দ থাকলেও আমাদের বিএনপি সরকার আরও ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করে জিআর চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি, আগামীতে পূজামণ্ডপগুলোর জন্য আরও বেশি সহায়তা দেওয়া হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান।

এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০