সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নানামুখী সিদ্ধান্ত গৃহীত হয়।
কলাপাড়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, সিসিটিভি ও নিরাপত্তা জোরদার
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নানামুখী সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, চলতি বছর কলাপাড়া উপজেলার মোট ১৭টি মণ্ডপে বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজা চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপগুলোতে আনসার ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। একই সাথে প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা ছাড়াও স্বেচ্ছাসেবক দল এবং পুুলিশের বিশেষ টহল টিম সার্বক্ষণিক নজরদারিতে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।
১৩৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর