সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ সভা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই বিশেষ আয়োজন করা হয়।

কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় এই কার্যক্রম সফল করতে ১১৮ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তালিকার আওতায় আনাই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুইসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সরকারি সহায়তা যেন প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছে, সেজন্য তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০