সর্বশেষ

সারাদেশ

শিশু বিয়ে আর নয়: পঞ্চগড়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসনের কর্মসূচিতে বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী সকলেই শিশু। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মেয়েদের বিয়ে দিলে তাদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে। তাই বাল্যবিবাহ রোধে পরিবারের সদস্য ও সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসন, শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) সিফাত ই রাব্বান এবং শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামানসহ স্থানীয় অভিভাবক ও শিশুরা উপস্থিত ছিলেন।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০