সর্বশেষ

সারাদেশ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ বগুড়ায়

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার প্রবাসী কর্মী শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সকালে স্বজনরা তাঁর মরদেহ গ্রহণ করলে পুরো এলাকায় শোকের মাতম শুরু হয়। পরিবারের উপার্জনক্ষম একমাত্র মানুষকে হারিয়ে দিশেহারা স্ত্রী ও সন্তানরা।

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ৩৬ বছর বয়সী শাহেদ আহম্মদ। তিনি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের অধিবাসী ছিলেন। দীর্ঘ চার বছর ধরে তিনি পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রবাসে কঠোর পরিশ্রম করে আসছিলেন।

শুক্রবার সকালে রাজধানীর বিমানবন্দরে ঢাকা থেকে শাহেদের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় সরকারের পক্ষ থেকে নিহতের স্বজনদের হাতে প্রাথমিক সহায়তা হিসেবে ৮৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

মরদেহ গ্রামে পৌঁছানোর সাথে সাথেই এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বামীকে হারিয়ে স্ত্রী, পিতাকে হারিয়ে অবুঝ দুই সন্তান এবং প্রিয় সন্তানকে হারিয়ে বৃদ্ধ বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। মর্মান্তিক এই ঘটনায় পুরো মাদলা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের আবহ।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০