সর্বশেষ

সারাদেশ

সিলেটে ২৪ ঘণ্টার ব্যবধানে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটে ২৪ ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের একজন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ এহসান আহমদ উজ্জ্বল এবং অন্যজন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। একজন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় এবং অন্যজন চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আটক হন।

সিলেটে ২৪ ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ এহসান আহমদ উজ্জ্বলকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে তামাবিল ইমিগ্রেশন থেকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) রাতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ শেখ এহসান আহমদ উজ্জ্বলকে আটক করে। তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।

তবে উজ্জ্বলের পরিবারের দাবি, মসজিদের ইমামের কাছ থেকে দোয়া নিয়ে তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। আগামী ২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল।

অন্যদিকে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় তামাবিল ইমিগ্রেশনে আটক হন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, কামাল আহমেদের পাসপোর্ট ব্লক করা ছিল। দুপুর ১২টা ৫০ মিনিটে তামাবিল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁকে হেফাজতে নেন। পরে তাঁকে জৈন্তাপুর থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে থানায় চার থেকে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা যায়, এর আগেও ডিবির হাওর এলাকায় ভারতে যাওয়ার পথে জনতার হাতে আটক হয়েছিলেন কামাল আহমেদ।

দুজনকেই সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০