দুর্গোৎসব শান্তিপূর্ণ হওয়ায় ঢাকা জেলা পরিষদ প্রশাসকের কৃতজ্ঞতা
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা জেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ।
ঢাকা জেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্তায় ইয়াছিন ফেরদৌস মোরাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উদ্যোগ, পূজামণ্ডপগুলোতে সরকারি সহযোগিতা এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় ঢাকা জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে। ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকেও জেলার অধিকাংশ পূজামণ্ডপে অনুদান দেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের সার্বিক আয়োজনে সহযোগিতার অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এবং ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’—এই চেতনায় সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।
দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা, দিকনির্দেশনা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ঢাকা জেলা প্রশাসক, ঢাকা জেলার পুলিশ সুপার এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এ ছাড়া পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় প্রশাসন, বাংলাদেশ পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক।
বার্তায় তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদেরও ধন্যবাদ জানান। দুর্গোৎসব চলাকালে তাঁদের দায়িত্বশীল ভূমিকা, সহযোগিতা ও ইতিবাচক সংবাদ পরিবেশনের প্রশংসা করেন তিনি।
১০৯ বার পড়া হয়েছে