সর্বশেষ

সারাদেশ

টংগিবাড়ীতে ৪২টি চোরাই বাইসাইকেল উদ্ধার, পিতা-পুত্র গ্রেপ্তার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বিপুল পরিমাণ চোরাই বাইসাইকেল ও অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মোট ৪২টি বাইসাইকেল এবং ২টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুজন দীর্ঘদিন ধরে চোরাই যানবাহন কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে বাইসাইকেল চুরি করে গোপনে কেনাবেচা করছিল একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের নির্দেশনায় টংগিবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে বালিগাঁও বাজারের একটি ভাড়া গোডাউনে তল্লাশি চালানো হয়। সেখান থেকে শাহজাহান মুন্সী ও তার ছেলে মোঃ শামীম শেখকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা গোডাউন থেকে ৩৩টি মাঝারি ও ৯টি ছোট আকারের বাইসাইকেল এবং ২টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। উদ্ধারকৃত বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক পিতা-পুত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০