সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে বালু বোঝাই ট্রাকের চাপায় ভ্যানযাত্রী নারী নিহত

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের বোদা উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালিবাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া এলাকার আব্দুর কুদ্দুসের স্ত্রী। তিনি মাড়েয়া বাজার থেকে একটি যাত্রীবাহী ভ্যান-রিকশা যোগে বোয়ালমারীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী সাত হাত কালিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালুবোঝাই ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার প্রভাবে জুলেখা বেগম রাস্তায় ছিটকে পড়েন এবং বালু বোঝাই ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। এতে মারাত্মক আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। সড়ক দুর্ঘটনার বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযান চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও ট্রাকের চালক সুকৌশলে পালিয়ে যায়। ট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং ঘাতক চালককে গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০