সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলি: বিজিবির পাল্টা ফায়ার, আহত কৃষক

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন নামের এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। সীমান্তবাসীদের নিরাপত্তা ও আত্মরক্ষায় বিজিবি পাল্টা গুলি বর্ষণ করলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত কৃষককে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজুল হোসেন স্থানীয় জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে। তিনি সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস কাটতে গেলে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহলদল তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে তাঁর কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ছররা গুলি বিদ্ধ হয়।

ঘটনার পর জামালপুর বিওপির বিজিবির নিয়মিত টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, আহত নাগরিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিজিবি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোহিদ হাসান তুহিন জানান, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ঘটনার পর স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে আটক করেছে বলে দাবি করলেও বিজিবি বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০