সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালী ইপিজেড সংলগ্ন এলাকায় যুবকের মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের অভিযোগ

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৬:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী ইপিজেড সংলগ্ন মহাসড়কের পাশ থেকে আব্বাস সিকদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন নিখোঁজ থাকার পর তাঁর মরদেহ উদ্ধার ঘিরে এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের দাবি, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

নিহত আব্বাস সিকদার পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়া গ্রামের মো. রফিক সিকদারের ছেলে। পেশাগতভাবে তিনি বর্তমানে কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। শুক্রবার রাতে স্থানীয় এক অটোরিকশাচালক নিহতের চাচাকে ফোন করে জানান, ইপিজেডের সামনে আব্বাস অসুস্থ অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁর নিথর দেহ দেখতে পান।

ছেলের মৃত্যুর পেছনে স্থানীয় রাজনৈতিক ও ব্যক্তিগত কোন্দলকে দায়ী করেছেন নিহতের বাবা রফিক সিকদার। তিনি জানান, আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নেওয়ার পর থেকেই একটি প্রভাবশালী মহলের সঙ্গে তাঁদের শত্রুতা তৈরি হয়। সেই বিরোধের জের ধরেই তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০