সর্বশেষ

সারাদেশ

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে মহালয়া ও দেবী দুর্গার আবাহন

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনায় নেত্রকোনায় বিভিন্ন মন্দির ও আশ্রমে চণ্ডীপাঠ, মাতৃবন্দনা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহালয়া। শনিবার ভোরে দেবীর আবাহন ও বিশেষ ধর্মীয় আচারের মাধ্যমে জেলাজুড়ে শুরু হলো দুর্গোৎসবের আনুষ্ঠানিক ক্ষণ গণনা।

শহরের সাতপাই কালীবাড়ী মন্দির, বড়বাজার বটতলা মন্দির এবং সাতপাই রামকৃষ্ণ আশ্রমে শনিবার ভোর থেকেই ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও চণ্ডীপাঠের সুর মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে প্রতিটি মণ্ডপ প্রাঙ্গণ।

সাতপাই কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে নেত্রকোনা কালীবাড়ী পরিচালনা কমিটির উদ্যোগে 'শারদ আকাশে আগমনী সুর' শীর্ষক বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। সেখানে আনন্দধাম সাংস্কৃতিক চর্চা কেন্দ্র দেবী বন্দনা ও ঐতিহ্যবাহী আগমনী গান পরিবেশন করে।

একই সময়ে সনাতন ধর্মচক্রের ব্যবস্থাপনায় বড়বাজার বটতলা মন্দিরে এবং সাতপাই রামকৃষ্ণ আশ্রমে চণ্ডীপাঠ ও মহিষাসুর মর্দিনী পরিবেশিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা দেবীর মর্ত্যে আগমনকে বরণ করে নেন।

আয়োজকেরা জানান, মহালয়ার এই মাহেন্দ্রক্ষণ দেবী দুর্গার আগমনী বার্তা বহন করে। ধর্মীয় আচার ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ইতোমধ্যে পুরো নেত্রকোনা শহরে শারদীয় উৎসবের আনন্দঘন আবহ তৈরি হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০