সর্বশেষ

সারাদেশ

সহযোদ্ধাকে মারধরের অভিযোগ: কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার বহিষ্কার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক সহযোদ্ধাকে রক্তাক্ত ও শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, পেশীশক্তি প্রদর্শন ও সংগঠনের সহযোদ্ধাকে অন্যায়ভাবে মারধর করার সুনির্দিষ্ট অভিযোগে কোটালীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, হিরন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ ফকিরকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ ওঠে দিদার দাড়িয়ার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় আবু হানিফকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দিদার দাড়িয়া দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং প্রায় এক বছর পর পুনরায় দলে ফিরেছিলেন। তবে অভিযুক্ত দিদার দাড়িয়া তাঁর বিরুদ্ধে আনা মারধরের সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০