সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ক্লাস চলাকালীন ১০ ছাত্রী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী। তড়িঘড়ি করে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ধারণা, শিক্ষার্থীরা মাস সাইকোজেনিক ইলনেস বা হাইপারভেন্টিলেশন রোগে আক্রান্ত হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তে থাকে। তাৎক্ষণিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে অষ্টম শ্রেণির তাইফা, নুসরাত জাহান ও সাদিয়া; দশম শ্রেণির জাকিয়া সুলতানা, মিম, নুসরাত ও সানজিদা এবং সপ্তম শ্রেণির মারিয়া ও লাবিয়া রয়েছে। অসুস্থ ছাত্রীদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব উল্লাহ লিটন ঘটনার বিবরণ দিয়ে জানান, ক্লাস চলাকালীন প্রথমে দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। তাকে প্রাথমিক সেবা দিতে গিয়ে পাশে থাকা অন্য সহপাঠীরাও একে একে অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত তাদের সবাইকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।

এর আগে গত সপ্তাহেও উপজেলার ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে একই ধরনের ঘটনা ঘটেছিল, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। একের পর এক এমন ঘটনায় এলাকায় অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে।

কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাত্রীরা সবাই 'মাস সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন' বা এক ধরণের মানসিক ভীতিজনিত সমস্যায় আক্রান্ত হয়েছে। তবে বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০