সর্বশেষ

বিনোদন

সুখবর! দ্বিতীয়বার মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৯:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ছবি প্রকাশ করে নিজেরাই এই সুখবর জানিয়েছেন তারা। একই সঙ্গে দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণায় ফিরে এসেছে তাদের প্রথম সন্তানকে ঘিরে সুখবর জানানোর পুরোনো স্মৃতিও।

সিদ্ধার্থ- কিয়ারা

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার প্রকাশ করা ছবিতে দেখা যায়, তাদের হাতের ওপর রাখা এক জোড়া ছোট্ট সাদা মোজা। সেই মোজার ওপর রয়েছে তাদের প্রথম সন্তানের ছোট্ট হাত। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তারা লিখেছেন, ‘আরও একবার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার আসতে চলেছে। আমাদের মন ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে রয়েছে।’

তারকা দম্পতির এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা শুরু হয়। কারিনা কাপুর খান মন্তব্য করে লিখেছেন, ‘আবার তোমরা মা-বাবা হতে চলেছ! দারুণ!’ এ ছাড়া করণ জোহর, শোভিতা ধুলিপালা, ডব্বু রত্নানীসহ আরও অনেকে কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানিয়েছেন।

দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানানোর ধরনেও রয়েছে আগেরবারের সঙ্গে মিল। প্রথমবার মা-বাবা হতে যাওয়ার খবরও একইভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন তারা। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি একটি ছবি প্রকাশ করে কিয়ারা ও সিদ্ধার্থ জানিয়েছিলেন, তাদের জীবনের ‘সর্বশ্রেষ্ঠ উপহার’ আসতে চলেছে। তবে সে সময়ের ছবিতে শুধু তাদের দুজনের হাত দেখা গিয়েছিল।

এরপর একই বছরের ১৬ জুলাই প্রথম সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। তাদের ঘরে আসে কন্যাসন্তান। মেয়ের প্রথম ঝলক প্রকাশের সময়ও দেখা যায় সেই সাদা মোজা। গত বছরের নভেম্বরে কিয়ারা ও সিদ্ধার্থ সাদা মোজা পরা খুদে একজোড়া পায়ের ছবি প্রকাশ করেছিলেন। ফলে তাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সঙ্গে সাদা মোজার একটি বিশেষ যোগ তৈরি হয়েছে।

২০২৫ সাল কিয়ারা ও সিদ্ধার্থের জন্য ব্যক্তিগত ও পেশাগত—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ ছিল। মা হওয়ার পাশাপাশি ওই বছর কিয়ারার ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ সিনেমা মুক্তি পায়। তবে দুটি সিনেমাই বক্স অফিসে প্রত্যাশিত সাড়া পায়নি।

২০২৬ সালে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর দিলেন কিয়ারা। এ বছর মুক্তি পেয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’, যা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে সিদ্ধার্থের ‘পরম সুন্দরী’ মুক্তি পায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘দ্য বন’। দুটি সিনেমাই দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে চলচ্চিত্রের সাফল্য-ব্যর্থতার হিসাবের বাইরে এখন কিয়ারা ও সিদ্ধার্থের জীবনে অপেক্ষা করছে নতুন এক অধ্যায়।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০