সর্বশেষ

সারাদেশ

ঘিওরে পোশাকশ্রমিক নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বসতঘরের পাশ থেকে চম্পা বেগম (৪০) নামের এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার বীর সিংজুরী গ্রামে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চম্পা বেগম ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়া উপজেলার তারাসীমা অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চম্পার স্বামী স্বপন মিয়া একজন আনসার সদস্য। প্রায় দুই বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে বসবাস শুরু করেন। এরপর সংসারের দায়িত্ব সামলাতে পোশাক কারখানায় কাজ শুরু করেন চম্পা। এক ছেলে, এক মেয়ে ও শাশুড়িকে নিয়ে কোনোমতে সংসার চালাতেন তিনি।

প্রতিদিন সকালে কর্মস্থলে গিয়ে রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফিরতেন চম্পা। তবে সোমবার (২৩ নভেম্বর) সকালে কাজে যাওয়ার পর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। তাঁর মুঠোফোন বন্ধ পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে চম্পার শাশুড়ি হাসনা বেগম (৬৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এ সময় বাড়ির উত্তর পাশে বাথরুমের কাছে পুত্রবধূর মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

মরদেহের পাশে চম্পার ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগও পড়ে ছিল। পরে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেন।

ঘিওর থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০