বাংলাদেশে গরুর মাংস রপ্তানি করতে চান মার্কিন রাষ্ট্রদূত
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৬:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে আমদানির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। প্রাথমিকভাবে দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে এ মাংস আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে উৎপাদিত হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সোমবার (২৩ নভেম্বর) এক বার্তায় তিনি বলেন, আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস এখন ঢাকার খাবার টেবিলে পৌঁছানোর সুযোগ রয়েছে। বিশ্বমানের এই গরুর মাংসের গুণগত মানই এর পরিচয় তুলে ধরবে, আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের জন্য শুরুতে সহজ একটি পদক্ষেপ নেওয়া যেতে পারে। বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে আইওয়ার গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া হলে বাজারে এর চাহিদা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
তিনি মনে করেন, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল গরুর মাংসের বাজার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
রাষ্ট্রদূতের প্রস্তাব অনুযায়ী, প্রাথমিকভাবে হোটেল ও রেস্তোরাঁয় এই মাংস সরবরাহের সুযোগ তৈরি করা হলে পরবর্তী সময়ে বাজারের চাহিদার ভিত্তিতে আমদানির পরিধি নির্ধারণ করা সম্ভব হবে।
১৩০ বার পড়া হয়েছে