সারাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় এক দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
গোপালগঞ্জে বাস চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
বাদল সাহা, গোপালগঞ্জ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় এক দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
নিহতদের পরিচয় প্রকাশ করে হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলায়মান মোল্লা (৭০) এবং তাঁর স্ত্রী শাহিদা বেগম (৬০)। তাঁরা ঢাকা থেকে বাসে করে এসে মাঝিগাতি বাসস্ট্যান্ডে নেমেছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দম্পতি বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর