সারাদেশ
গোপালগঞ্জের মুকসুদপুরে মুরগিবোঝাই একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের মুন্সি কলিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যান উল্টে চালকের মৃত্যু
বাদল সাহা, গোপালগঞ্জ
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে মুরগিবোঝাই একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের মুন্সি কলিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত অটোভ্যান চালকের নাম আশরাফ আলী মুন্সি (৩৫)। তিনি মুকসুদপুর উপজেলার বড় ভাটরা গ্রামের ওহাব আলী মুন্সির ছেলে। সকালে তিনি নিজের ভ্যানে মুরগি নিয়ে জলিরপাড়ের দিকে যাচ্ছিলেন। মুন্সি কলিগ্রাম এলাকায় পৌঁছালে ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর