সর্বশেষ

সারাদেশ

সালথায় ছাত্রলীগের দুই সহসভাপতি গ্রেপ্তার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কমিটির দুই সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ বুধবার সন্ধ্যায় শাকিল হোসেন (২৭) নামের এক নেতাকে গ্রেপ্তার করা হয়। এর এক দিন আগে গ্রেপ্তার করা হয় একই কমিটির আরেক সহসভাপতি মো. নাঈমুজ্জামান নাঈমকে (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে শাকিল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের আনোয়ার মোল্যার ছেলে।

পুলিশ বলছে, শাকিল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর নকুলহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানার পরিদর্শক (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলাগুলোতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে নাঈমুজ্জামান নাঈমকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, নাঈমের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি নিজ বাড়িতে ফিরেছেন—এমন খবর পেয়ে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নাঈম মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০