সর্বশেষ

সারাদেশ

পায়রা বন্দরই হবে দেশের সবচেয়ে কার্যকর বন্দর: এমপি মোশাররফ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৪:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন জানিয়েছেন, চলমান ড্রেজিং ও হপার ড্রেজার ক্রয় প্রকল্প বাস্তবায়িত হলে পায়রা বন্দর হবে দেশের সবচেয়ে কার্যকরী ও নিরাপদ বন্দর। বুধবার দুপুরে কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শনের পর কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শণ শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য। তিনি বলেন, বিগত দিনে অন্তর্বর্তী সরকারের সময় কিছু সমস্যার কারণে বন্দরের অপারেশনাল কার্যক্রমে গতি মন্থর হয়েছিল। তবে বর্তমানে বন্দরে গতিশীলতা ফিরিয়ে আনতে এবং নিয়মিত ড্রেজিং কার্যক্রম সচল রাখতে বড় ধরণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এমপি এবিএম মোশাররফ হোসেন জানান, পায়রা বন্দরের নাব্যতা রক্ষায় ড্রেজিং ও নতুন হপার ড্রেজার ক্রয়ের লক্ষ্যে একটি প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পটি শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর অনুমোদন পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম ও মোংলা বন্দরের নানাবিধ সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরে অতিরিক্ত কাজের চাপ এবং মোংলা বন্দরে নাব্যতা সংকট রয়েছে। সেই তুলনায় ভৌগোলিক অবস্থান ও নিরাপত্তার বিচারে পায়রা বন্দর অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে।

মতবিনিময় সভায় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানসহ উপজেলা বিএনপি এবং স্থানীয় প্রশাসনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আরও নিশ্চিত করেন যে, বর্তমান সরকার পায়রা বন্দরকে দেশের সবচেয়ে আধুনিক ও কার্যকর বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০