সর্বশেষ

সারাদেশ

রোহিঙ্গা নারীকে নাগরিক সনদ: সিরাজগঞ্জে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান অপসারণ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের কামারখন্দে এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলীকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন। স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এই অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান-১ মো. লিয়াকত আলী নিয়মবহির্ভূতভাবে মোছা. রোকেয়া বেগম নামের এক রোহিঙ্গা নারীকে বাংলাদেশের নাগরিক সনদ প্রদান করেন।

এর আগে, এই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে সাময়িক বরখাস্ত করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু লিয়াকত আলীর দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী তাকে চূড়ান্তভাবে স্বীয় পদ থেকে অপসারণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে অভিযুক্ত চেয়ারম্যানের পদ বহালের পক্ষে চার মাসের সময় বাড়ানো হলেও মন্ত্রণালয়ের নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে দ্রুত চিঠি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০