চনুমং মারমার সঙ্গে হিল রানার্স কমিউনিটির সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া আহ্বায়ক চনুমং মারমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান হিল রানার্স কমিউনিটির একটি প্রতিনিধি দল। এ সময় বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন ক্রীড়া আয়োজন নিয়ে আলোচনা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বান্দরবান জেলা পরিষদ সদস্য চনুমং মারমার নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বান্দরবান হিল রানার্স কমিউনিটির পক্ষ থেকে চনুমং মারমাকে জার্সি উপহার ও অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎকালে বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
এ সময় বান্দরবান হিল রানার্স কমিউনিটির প্রতিনিধি সা অং প্রু মারমা (ক্যক্য), ডা. শান্তানু দাশ, মো. আরিফ, কমিটির সদস্য জসিং থোয়াইসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া আহ্বায়ক চনুমং মারমা বলেন, বান্দরবানের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আগামী দিনগুলোতে বান্দরবানে ম্যারাথনসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি এ ধরনের আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতে হিল রানার্স কমিউনিটির প্রতিনিধিরা বান্দরবানে নিয়মিত ম্যারাথন ও দৌড় প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপন এবং খেলাধুলায় উৎসাহিত করার বিষয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন।
সাক্ষাৎকালে বান্দরবান হিল রানার্স কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১২৩ বার পড়া হয়েছে