সর্বশেষ

সারাদেশ

নানিয়ারচরে পৌঁছাল নৌসেনা ট্র্যোমান খীসার মরদেহ

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্র্যোমান খীসার মরদেহ অবশেষে তাঁর নিজ গ্রাম রাঙামাটির নানিয়ারচরে এসে পৌঁছেছে। সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় এবং নৌবাহিনীর বিশেষ গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে প্রয়াত এই বীর সেনানিকে শেষ বিদায় জানানো হয়। প্রিয়জনের অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সোমবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ দল প্রয়াত বীর সেনানির মরদেহ নিয়ে রামহরিপাড়ায় পৌঁছালে স্বজন ও এলাকাবাসী এক নজর দেখতে ভিড় জমান। এ সময় উপস্থিত নৌবাহিনীর কর্মকর্তা ও নৌসেনারা ট্র্যোমান খীসাকে গার্ড অব অনার প্রদান করেন এবং গান ফায়ার স্যালুট দিয়ে বিশেষ সম্মান জানান।

মর্যাদাপূর্ণ এই শেষ বিদায় অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যান অমর জীবন চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে গভীর শ্রদ্ধা জানান।

গার্ড অব অনার শেষে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ পরিষদ, মহাপূরম উচ্চ বিদ্যালয় এবং নৌবাহিনীতে কর্মরত পার্বত্য অঞ্চলের সদস্যদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে আনুষ্ঠানিকভাবে প্রয়াত ট্রোম্যান খীসার স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ এবং মেডেল হস্তান্তর করেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ।

নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের রামহরিপাড়া এলাকার বাসিন্দা সুবিমল খীসা ও গঙ্গা দেবী চাকমার সন্তান ট্র্যোমান খীসা ২০২৫ সালের ডিসেম্বরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন। সেখানে নৌবাহিনীর ইএ-থ্রি হিসেবে কর্তব্যরত অবস্থায় গত ২০ সেপ্টেম্বর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০