সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী জেলাকে ডেঙ্গুমুক্ত করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে সমন্বিত কর্মপরিকল্পনা-২০২৬ প্রণীত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এই কর্মপরিকল্পনার ঘোষণা দেওয়া হয়, যেখানে আগামী এক মাসের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ রুখতে শুধুমাত্র প্রশাসনিক চেষ্টা যথেষ্ট নয়; এর জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশীদারিত্ব প্রয়োজন। নিজ নিজ বাড়ি, আঙিনা, ছাদ এবং কর্মস্থল পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বংশবৃদ্ধি প্রতিহত করার ওপর তিনি জোর দেন।

আলোচনায় বক্তারা বাড়ির চারপাশ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও গাড়ির টায়ার নিয়মিত পরিষ্কার রাখার তাগিদ দেন। এর পাশাপাশি জ্বরের লক্ষণ ও ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসায় করণীয় বিষয়গুলো সম্পর্কে ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এই যৌথ উদ্যোগে নরসিংদী জেলাকে দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানানো হয়। একই সাথে জেলা প্রশাসক উপস্থিত গণমাধ্যমকর্মীদের তাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব শাহরীন। এছাড়াও জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মিজানুর রহমান ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০