সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় ৪০ লাখ টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁয় টাস্কফোর্স ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই মূর্তি দুটির মোট ওজন ৪০ কেজির বেশি এবং আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ ৩০ হাজার টাকা।

সীমান্তবর্তী জেলা নওগাঁর সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে বিজিবি। ১৬ বিজিবি ব্যাটালিয়ন ও স্থানীয় টাস্কফোর্সের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এই ঝটিকা অভিযানটি পরিচালনা করে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, নওগাঁ ১৬ বিজিবির সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক কান্ত বর্মন এবং জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হারুন। গোপন সংবাদের ভিত্তিতে বষাইল এলাকায় অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করেন তারা।

উদ্ধারকৃত প্রথম মূর্তিটির ওজন ২৮ কেজি ১৫০ গ্রাম এবং দ্বিতীয় মূর্তিটির ওজন ১২ কেজি ১৫০ গ্রাম। টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিগুলো ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মূল্যবান এই কষ্টিপাথরের মূর্তি দুটি বর্তমানে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ডের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। প্রত্নতাত্ত্বিক সম্পদগুলো হস্তান্তরের জন্য পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০