সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় রাতের খাবার খেয়ে অচেতন ১০ পুলিশ সদস্য

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে অন্তত ১০ জন পুলিশ সদস্য গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েছেন। অসুস্থ পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাবারে বিষক্রিয়ার কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সদর উপজেলার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর কর্তব্যরত পুলিশ সদস্যরা একে একে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে ক্যাম্পের ইনচার্জ (আইসি) মনিরুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলামসহ ১০ জন রয়েছেন। কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে জ্ঞান হারালে দ্রুত তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থ পুলিশ সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত কি না, তা এখনই বলা যাচ্ছে না। ঘটনা জানার পরপরই কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন এবং অসুস্থদের খোঁজখবর নিয়েছেন।

রাতের খাবার খাওয়ার পরেই এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় খাবারে বিষক্রিয়ার সন্দেহ জোরদার হয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। রাতের খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সদস্যদের অসুস্থতার প্রকৃত কারণ উদঘাটন করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাবার পরীক্ষার রিপোর্ট আসার পর এই ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ জানা যাবে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০