সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ফুলদী নদীর কচুরিপানা পরিষ্কারে নামল জেলা প্রশাসন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদীতে বিশেষ জলযানের মাধ্যমে কচুরিপানা পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। নদী ও খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সকালে শুরু হওয়া এই কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে গজারিয়া উপজেলার গোসাইরচর অংশে এই ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। গজারিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই মহতি উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া স্থানীয় বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও এতে যোগ দেন।

পরিচ্ছন্নতা অভিযানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান। তারা যৌথভাবে বিশেষ জলযানের মাধ্যমে নদী থেকে কচুরিপানা অপসারণের কাজ পর্যবেক্ষণ করেন।

এ সময় গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ বিল্লাল হোসেন উপস্থিত থেকে মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবীদের দিকনির্দেশনা প্রদান করেন। নদীটিকে দখল ও দূষণমুক্ত করে এর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনাই এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য বলে জানান তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জলাবদ্ধতা দূরীকরণে নদী ও খালের পানি প্রবাহ সচল রাখার কোনো বিকল্প নেই। জনস্বার্থে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আগামী দিনগুলোতে জেলার অন্যান্য অঞ্চলেও অব্যাহত রাখা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০