সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য রিয়ান গ্রেপ্তার

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য ওয়াসিপ ইসলাম রিয়ান ওরফে বিনয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম সদর থানা পুলিশ জানিয়েছে, রিয়ানের বিরুদ্ধে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর তালতলা এলাকায় এক অভিযান চালিয়ে রিয়ানকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিল-সমাবেশের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার একাধিক অভিযোগ রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ দল রিয়ানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত রিয়ানের বিরুদ্ধে টায়ারে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০