সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে আলু চাষি ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট জেলা আলু চাষি ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট আলু ব্যবসায়ী মাসুদুর রহমানকে সভাপতি এবং সমাজসেবক তাজমিলুর রহমান মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শুক্রবার সন্ধ্যায় কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় নতুন এই কমিটি ঘোষণা করা হয়। দেশের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী এই জেলায় কৃষকদের অধিকার রক্ষা এবং হিমাগার সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এই অ্যাসোসিয়েশন কাজ করবে বলে জানানো হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্যদের মধ্যে সিনিয়র সভাপতি হিসেবে মিজানুর রহমান, সিনিয়র সাধারণ সম্পাদক হিসেবে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জুয়েল আহম্মেদ, দপ্তর সম্পাদক বুলবুল আহম্মেদ এবং প্রচার সম্পাদক হিসেবে গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন। সভায় বক্তারা হিমাগার মালিকদের একচেটিয়া ভাড়া বৃদ্ধির তীব্র সমালোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত বগুড়া জেলা আলু চাষি ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হাকিম মান্নান এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম তাঁদের বক্তব্যে বলেন, আলু সংরক্ষণ করতে গিয়ে প্রতি বছর চাষিরা লোকসানের মুখে পড়ছেন। অথচ হিমাগার মালিকেরা অন্যায়ভাবে ভাড়া বাড়িয়ে অতিরিক্ত মুনাফা লুটছেন। এই বৈষম্য দূর করতে চাষি ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান বক্তারা।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০