সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল চালকের

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফ ফারুকী লিটন (৫৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আশরাফ ফারুকী লিটন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পালপাড়া গ্রামের সিরাজুল ইসলাম কাজীর ছেলে। তিনি মোটরসাইকেলে চড়ে কাশিয়ানী থেকে নিজের বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী 'দোলা পরিবহন' নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মারাত্মক জখম হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।

পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাস ও দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০