সর্বশেষ

সারাদেশ

সিলেটে বাড়ছে হাম ও ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট বিভাগে ডেঙ্গু ও হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এই নিয়ে বিভাগজুড়ে জনমনে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সিলেটের বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সিলেট অঞ্চলে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন বহু রোগী।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো—সুনামগঞ্জের দোয়ারাবাজারের সামিহা (৩ বছর ৮ মাস), দিরাইয়ের পরশ (৭ মাস) এবং মৌলভীবাজারের কমলগঞ্জের ইলমা (১ বছর ৮ মাস)।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫১৮ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত এই অঞ্চলে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও সন্দেহভাজন ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপও সমানভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৫ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪ জন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এছাড়াও, একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সী ছলিমা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা ছিলেন। এই নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ৩০আইন ডেঙ্গু রোগী শনাক্ত হলেন, যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০