সর্বশেষ

সারাদেশ

চান্দিনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রবীণ জামায়াত নেতার মৃত্যু

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার চান্দিনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা হাজী মনিরুল ইসলাম (৯০) মারা গেছেন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই আকস্মিক প্রয়াণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা হাজী মনিরুল ইসলাম

পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর হাজী মনিরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে তাঁর হৃদরোগের সমস্যাও দেখা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত পৌনে ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের পর তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০০২ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভা শাখার সেক্রেটারি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে নিয়োজিত ছিলেন।

ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদালাপী ও সমাজসেবক এই গুণী ব্যক্তিত্ব মৃত্যুকালে চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-সংগ্রাম ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় শোকাতুর মানুষের ঢল নামে।

বৃহস্পতিবার সকাল ১০টায় তাঁর নিজ গ্রামের বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়। তাঁর এই অবদানের কথা স্মরণ করে এবং আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০