সর্বশেষ

সারাদেশ

বগুড়া মেডিকেলে ট্রলি নিয়ে দ্বন্দ্বে আনসারদের ওপর হামলা, আটক ৪

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী বহনকারী ট্রলি নিয়ে দ্বন্দ্বে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় চারজন আনসার সদস্য আহত হয়েছেন এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণকে চিকিৎসার জন্য তার বন্ধুরা হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের সামনে পৌঁছানোর পর রোগী বহনকারী ট্রলি ব্যবহার করা নিয়ে ট্রলি চালকের সঙ্গে ওই তরুণের বন্ধুদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রোগীর স্বজন ও বন্ধুরা ক্ষিপ্ত হয়ে ট্রলি চালক নাহিদকে মারধর করতে থাকেন।

সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা বিষয়টি দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন এবং মারধর থামাতে চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা আনসার সদস্যদের ওপরও চড়াও হয় এবং তাদের বেধড়ক মারধর শুরু করে। এই হামলায় শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ নামের চার আনসার সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে একই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ এবং অতিরিক্ত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকেই হামলার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন বোরহান উদ্দিন, তানভীর আহমেদ, সামির আহম্মেদ ও রিশাদ। পুলিশ জানিয়েছে, আটককৃত চারজনই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন জানান, হট্টগোল থামাতে গিয়ে কর্তব্যরত আনসার সদস্যরা হামলার শিকার হয়েছেন। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০