সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন মালিকদের হস্তান্তর

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধারকৃত ৩৭টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব ফোন হস্তান্তর করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৩৭টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া এসব ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এ সময় তিনি মোবাইল ফোন ব্যবহার ও বহনের ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এই প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে জেলা পুলিশের এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। হারিয়ে যাওয়া প্রিয় ফোনটি ফিরে পেয়ে মালিকদের মুখে আনন্দের হাসির রেখা ফুটে উঠতে দেখা গেছে।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০