সর্বশেষ

সারাদেশ

পদ্মার গ্রাসে শিলইয়ের মসজিদ, নদীভাঙন এলাকা পরিদর্শনে মুন্সীগঞ্জের ডিসি

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙন শুরু হওয়ার পর তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তাঁর সাথে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে নদীভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।

শনিবার বিকেলে আকস্মিক ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিলই ইউনিয়নের একটি স্থানীয় মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই খবর পাওয়ার পরপরই জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের একটি দল ঘটনাস্থলে ছুটে যান। তারা স্থানীয় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা মানুষের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের সান্তনা দেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী দুঃখ প্রকাশ করে বলেন, ইতিপূর্বে এই এলাকায় একটি ঐতিহ্যবাহী মসজিদ ছিল, যা এখন সম্পূর্ণ নদীগর্ভে। নদীভাঙনে মানুষের মাথা গোঁজার ঠাঁই ও গুরুত্বপূর্ণ স্থাপনা হারিয়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিতে ভাঙনকবলিত অংশে জিও ব্যাগ ফেলে সাময়িক প্রতিরোধের কাজ শুরু করা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, জিও ব্যাগ ফেলা সাময়িক সমাধান মাত্র। শিলই ইউনিয়নে নদীভাঙন স্থায়ীভাবে রোধ করতে একটি শক্তিশালী স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাঁধের কাজ শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংসদ সদস্য মমতাজ আলো এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফাও এ সময় উপস্থিত ছিলেন। সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ভাঙন রোধে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০