সর্বশেষ

রাজনীতি

রাজনীতির বদলে যাওয়া মানচিত্রে পিণ্ডি না ঢাকা থেকে দিল্লি না ঢাকা

ফারূক মাহমূদ
ফারূক মাহমূদ

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ষাটের দশকের বাংলাদেশে একটি জনপ্রিয় স্লোগান ছিল- পিণ্ডি না ঢাকা? ঢাকা, ঢাকা...
সেই উচ্চারণের ভেতর ছিল বাঙালীর আত্মপরিচয়, স্বাধিকার এবং ক্ষমতার কেন্দ্রকে নিজের ভূখণ্ডে ফিরিয়ে আনার তীব্র আকাঙ্ক্ষা।
ফারূক মাহমূদ

একবিংশ শতকে তারই নতুন প্রতিধ্বনি টানেল বদলিয়ে জোরালো হয়েছে- দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা...
কিন্তু সময় বদলেছে, বদলেছে রাজনীতির সমীকরণও। বদলায়নি কেবল বাঙালি মগজে গজানো শ্লোগানের ফরমেট।

একদিন রাজনীতি ছিল রাজপথের মিছিল, মাঠের জনসভা, ব্যারিকেড ও জনতার উত্তাপে দৃশ্যমান। আজ তার বড় অংশ চলে গেছে কূটনৈতিক টেবিল, রাষ্ট্রীয় অন্দরমহল, গোয়েন্দা হিসাব এবং সামরিক বাজেটের সূক্ষ্ম অঙ্কে।
পতাকা এখনো রাস্তায় ওড়ে। কিন্তু সিদ্ধান্তের অনেক হিসেব মেলানো হয় দেশ-বিদেশের অজানা কক্ষে।

গত শতক পর্যন্ত বৈশ্বিক ভূরাজনীতি ছিল পুজিবাদ, সমাজতন্ত্রবাদ; এইবাদ-সেইবাদ আর একে অন্যের ভূমি ভাগ ও ভূখণ্ড দখলের প্রতিযোগিতা।
আজকের প্রতিদ্বন্দ্বিতা আরও সূক্ষ্ম; বাজার দখল, সরবরাহ-শৃঙ্খল নিয়ন্ত্রণ, প্রযুক্তির আধিপত্য, জ্বালানি ও খনিজ সম্পদের প্রবেশাধিকার এবং আর্থিক নির্ভরতা তৈরি করা।

এমন বৈশ্বিক বাস্তবতায় কোনো দেশের প্রতি ঢালাওভাবে বিদ্বেষ বা অনুরাগ প্রকাশ করা অদূরদর্শী এবং কূপমন্ডুকতাও বটে। কারন বিদেশনীতিতে কোনো দেশের সাথে আক্ষরিকভাবে বন্ধুত্ব এবং শত্রুতার সুযোগ সীমিত। নিজের দেশকে অগ্রাধিকার দিয়ে অন্য দেশের সাথে সম্পর্কের ব্যরোমিটার ঠিক করতে হয়। ফলে কোনো বিষয়ে যেমন সমর্থন লাগে, আবার কোনো বিষয়ে বিরোধিতারও প্রয়োজন হয়। তাই যুদ্ধংদেহী মনোবৃত্তির চেয়ে কূটনীতিক সক্ষমতাই সেখানে সম্পর্কের সূচক হিসেবে কাজ করে।

অতএব দেশপ্রেম এবং স্বাধীনতা সুরক্ষা শুধু সীমান্তের প্রহরা নয়। এক্ষেত্রে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই স্বাধীনভাবে গ্রহণের সক্ষমতাই হচ্ছে দেশপ্রেম এবং স্বাধীনতা সুরক্ষার মোক্ষম পরিচায়ক।

যেহেতু বাংলাদেশের রাজনীতি আজ যাচ্ছেতাই পরিস্থিতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেহেতু আমদেরকে এইসব স্লোগানের আবেগ পেরিয়ে এমন এক পরিণত কূটনৈতিক রাষ্ট্রচিন্তায় ফিরতে হবে, যেখানে কেবলমাত্র শ্লোগান সর্বস্ব না হয়ে জাতীয় স্বার্থই হবে সম্পর্কের সর্বোচ্চ কম্পাস।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০