সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্যতিক্রমী গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী স্বশরীরে উপস্থিত থেকে নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন।
গণশুনানি

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আয়োজিত এই গণশুনানি কার্যক্রমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ অংশ নেন। সেবাগ্রহীতারা তাদের ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যা, ভূমি সংক্রান্ত জটিলতা, স্থানীয় প্রশাসনিক হয়রানি এবং বিভিন্ন নাগরিক সংকটের কথা সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

গণশুনানি চলাকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী প্রতিটি অভিযোগ অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। বেশ কিছু অভিযোগের ক্ষেত্রে তিনি তাৎক্ষণিক সমাধান নিশ্চিত করেন এবং অপেক্ষাকৃত জটিল বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ প্রদান করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করতেই এ ধরণের গণশুনানির আয়োজন করা হচ্ছে। প্রশাসনের এই গণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী ও সচেতন নাগরিক সমাজ।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন