সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার স্লোগান, আয়োজক গ্রেপ্তার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ পৌর পার্কে প্রশাসনের অনুমতি ছাড়া কনসার্ট আয়োজন এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। নিষিদ্ধ সংগঠনের কর্মীদের জড়ো করা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
আয়োজক হাফিজুর রহমান পিয়াল

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গত সোমবার বিকেলে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করেন কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।

অনুষ্ঠান চলাকালে দর্শকসারির একটি অংশ থেকে হঠাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া শুরু হয়। মুহূর্তের মধ্যে পুরো কনসার্ট প্রাঙ্গণ রাজনৈতিক স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজকেরা বারবার চেষ্টা করেন এবং মঞ্চ থেকে এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় বলে ঘোষণা দেওয়া হয়। তবে স্লোগান বন্ধ না হওয়ায় একপর্যায়ে রাত সোয়া ৯টার দিকে অনুষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকেরা।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আইনশৃঙ্খলার অবনতি ও অনুমতিবিহীন কর্মসূচি আয়োজনের কারণে এফএনএফ কনভেনশন হলের স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়ালকে আটক করা হয়। পরে তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ গণমাধ্যমকে জানান, কনসার্ট আয়োজনের পূর্বে আয়োজকদের সম্ভাব্য বিশৃঙ্খলা সম্পর্কে সতর্ক করা হয়েছিল এবং বড় পরিসরে অনুষ্ঠান না করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের অনুমতি না নিয়েই এই কনসার্টের আয়োজন করা হয়, যেখানে নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকরা একত্রিত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ কারণেই জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন