সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদ্‌যাপিত, বর্ণাঢ্য র‍্যালি

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসনের সেমিনার কক্ষে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’ প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব আলী মিঞা।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফ আহমেদ এবং পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন